আটলান্টিকে ৪৯ ক্রু নিয়ে তাইওয়ানের জাহাজ নিখোঁজ

 
তাইওয়ানের একটি মাছ ধরা জাহাজ ৪৯ জন ক্রু নিয়ে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হয়েছে। তাইওয়ান কর্তৃপক্ষ রবিবার জাহাজ নিখোঁজ হওয়ার কথা জানায়।
স্যাটেলাইট তথ্য থেকে জানা গেছে, নিখোঁজ হওয়ার সময়ে জাহাজটি ফকল্যান্ড দ্বীপ থেকে ১৭শ’ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। নিখোঁজ হওয়ার সময় জাহাজটিতে একজন তাইওয়ানের স্কিপার, একজন চীফ ইঞ্জিনিয়ার, ১১ জন চীনা, ২১ জন ইন্দোনেশীয়, ১৩ জন ফিলিপিনো ও ভিয়েতনামের দুই জন নাবিক ছিলেন।
তাইওয়ান ইতিমধ্যে তল্লাশি অভিযান শুরু করেছে। এছাড়াও আর্জেন্টিনা, ব্রিটেনসহ ওই এলাকার অন্যান্য জাহাজের কাছে সহায়তা চেয়েছে তাইওয়ান। সূত্র: এনডিটিভি