শাহরুখ খানের সাথে তিনটি সুপারহিট সিনেমা উপহার দেয়ার পর এবার সালমানের সাথে জুটি বাধতে চলেছেন বলিউডের এসময়ের ব্যস্ত অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। জি নিউজের খবর অনুযায়ী সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই সালমান খানের সাথে দেখা যাবে চেন্নাই এক্সপ্রেসের এই তারকাকে। আলি আব্বাস জাফরের পরিচালনায় 'সুলতান' নামের একটি ছবিতে বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলরের সাথে জুটি বাধবেন দীপিকা।