জেনিফার লোপেজের রূপের রহস্য ফাঁস

 
জেনিফার লোপেজের রূপের পেছনে রয়েছে সিএসিআই নামের একটি ত্বকের চিকিৎসা। ৪৬ বছর বয়সেও তারুণ্য ধরে রাখতে 'দ্য বয় নেক্সট ডোরের' এই তারকাকে ২৫ হাজার ডলার ব্যয় করতে হয়েছে ফাঁস করেছেন তার এক নিকটজন।
এই চিকিৎসার মাধ্যমে অস্ত্রোপচার ছাড়াই ত্বকের বলিরেখা দূর করা যায়। এতে বিশেষ উপায়ে ত্বকের পেশিসমূহকে উদ্দীপ্ত করা হয়। ১২ টি ধাপে এই চিকিৎসা করা হয় যার এক একটি ধাপে ৭৫ মিনিট পর্যন্ত সময় লাগে। তারুণ্য ধরে রাখার এই চিকিৎসা পদ্ধতিটি তারকাদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে বলে জানিয়েছে সিএসিআই ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক। সূত্র: টাইমস অব ইন্ডিয়া