কামারুজ্জামানের রিভিউ পিটিশনের শুনানি ১ এপ্রিল

ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা কামারুজ্জামাননের রিভিউ পিটিশনের শুনানি হবে আগামী ১ এপ্রিল।
এক আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরঞ্জকুমার সিংহ নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ সোমবার এ দিন ধার্য করেন।
কামারুজ্জামানের পক্ষে সময় চেয়ে আবেদন উপস্থাপন করেন এড. অন রেকর্ড মৌলভী মো. উয়াহিদ উল্লাহ।
আবেদনে বলা হয়, কামারুজ্জামানের প্রধান আইনজীবী এড. খোন্দকার মাহবুব হোসেন ব্যক্তিগত অসুবিধা ও অনিবার্য কারণে শুনানিতে অংশ নিতে পারছেন না। এজন্য চার সপ্তাহ সময়ের প্রয়োজন। শুনানি শেষে তিন সপ্তাহ সময় দিয়ে রিভিউ পিটিশনের শুনানির দিন ১ এপ্রিল ধার্য করেন।
এ আবেদনের বিরোধীতা করেন এর্টনি জেনারেল এড. মাহবুবে আলম।