প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে শতক করেছেন মাহমুদউল্লাহ। একই সঙ্গে ওয়ানডেতে নিজের প্রথম শতক করলেন তিনি। অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে ১৩১ বলে ১০০ রানের ইনিংসটি খেলেন মাহমুদুল্লাহ। ইনিংস খেলতে গিয়ে হাঁকিয়েছেন সাতটি ৪ ও দুইটি ৬।
৪৫.৪ ওভারে রানআউট হওয়ার আগে ১৩৮ বলে ১০৩ রান করেন মাহমুদুল্লাহ।
IMG0
বিশ্বকাপে বাংলাদেশের হয়ে আগের সর্বোচ্চ ইনিংসটি ছিল তামিম ইকবালের। গত বৃহস্পতিবার নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে ৯৫ রানের ইনিংস খেলেন তিনি।