ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ১২ জন আহত হয়েছে। সোমবার দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শ্রীবরদী উপজেলার ভাগড়াপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে আজাহার আলী (৩৫), মৃত সেকান্দর আলীর ছেলে দুলাল মিয়া (৩০)। এ সময় ১২ যাত্রী আহত হয়েছেন। আহতদের শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি স্যালোচালিত ভটভটিযোগে পিকনিক করতে যাওয়ার পথে গজনী অবকাশ কেন্দ্রের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।