জয়পুরহাটে জামায়াত নেতাকে গণপিটুনি

জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা জামায়াতের আমির ও আক্কেলপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম রাশেদুল আলম সবুজকে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা।
জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় সোমবার বেলা সাড়ে ১২টায় ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এস এম রাশেদুল আলম সবুজ আক্কেলপুর থেকে জয়পুরহাট ফেরার পথে পাকার মাথা নামক স্থানে ১০/১৫ জনের একদল যুবক তাকে ধরে ফেলে। এরপর নতুনহাট এলাকায় এনে বেদম মারপিট করে ফেলে রাখে। 
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং সবুজকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করে। 
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, এস এম রাশেদুল আলম সবুজকে আক্কেলপুরের বাস পোড়ানো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।