অভিজিৎ হত্যা: এফবিআই ল্যাবে আলামত পরীক্ষার অনুমতি চাইবে পুলিশ

অভিজিৎ রায় হত্যার পর পাওয়া আলামত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ল্যাবরেটরিতে পরীক্ষার অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হবে। মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এ আবেদন জানাবে। তবে কবে এই আবেদন জমা দেয়া হবে তা জানা যায় নি।
সোমবার গোয়েন্দা পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক ব্রিফিংয়ে যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ কথা জানান। 
গত ২৬ ফেব্রুয়ারি রাতে স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে সঙ্গে নিয়ে একুশে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে অভিজিৎ হামলার শিকার হন। পরে হাসপাতালে মৃত্যু হয় তার।
ওই হামলার পর টিএসসির ৫০ গজ উত্তরে ঘটনাস্থল থেকে দুটি চাপাতি ও একটি ব্যাগ আলামত হিসাবে সংগ্রহ করে পুলিশ।