এ মাসেই খালেদা জিয়ার সব অপকর্মের ফয়সালা: নাসিম

 
 
এ মাসেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব অপকর্মের ফয়সালা হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘অবরোধ-হরতালকে উপেক্ষা করে দেশের জনগণ আগের মতোই সারাদেশে মহাসড়কে বিপুল সংখ্যক যানবাহন চলাচল করছে। জ্বালাওপোড়াও করে দেশের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না।’
 
সোমবার দুপুর দুইটার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের কড্ডা মোড়ে ১৪ দল আয়োজিত নাশকতা বিরোধী প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
 

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে নাসিম বলেন, ‘জ্বালাওপোড়াও বন্ধ করুন। এতে কোনো লাভ হবে না। আর এগুলো করতে গিয়ে আপনি একা হয়ে গেছেন। দলের নেতাকর্মীরাও এখন আপনার সঙ্গে নেই। আপনাদের এই নাশকতা প্রতিরোধে আওয়ামী লীগের নেতাকর্মীরা সার্বক্ষণিক মাঠে আছে।’