চৌগাছায় বাস চাপায় বৃদ্ধ নিহত

যশোরের চৌগাছা উপজেলায় বাস চাপায় আবুছার (৮০) নামে এক সাইকেলারোহী বৃদ্ধ  নিহত হয়েছেন। আবুছার উপজেলার পেটভরা গ্রামের বাসিন্দা।  
জানা গেছে, মঙ্গলবার দুপুরে সাইকেলে করে আবুছার চৌগাছা শহরে আসছিলেন। চৌগাছা-মহেশপুর সড়কের জিয়লগাড়ি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। 
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।’