বিএনপি জোটের অবরোধের মধে রাজধানীর সচিবালয় এলাকায় দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
জানা গেছে, বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ের পরিবহন পুল ভবনের সামনে রাস্তায় এবং সচিবালয়ের ৫ নম্বর গেইট সংলগ্ন পত্রবহন শাখা ভবনের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।