ভাঙ্গায় বাস চাপায় শিশু নিহত

 
 
ফরিদপুর-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী নামক বাসষ্ট্যান্ডে মঙ্গলবার বিকালে বিআরটিসি বাসের চাপায় শিশু হিরু মল্লিক (১৪) নিহত হয়েছে। সে উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামের ছরোয়ার মল্লিকের ছেলে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেইন সরকার জানায়, বরিশালগামী যাত্রীবাহী বাসটি স্ট্যান্ড অতিক্রম করার সময় দাঁড়িয়ে থাকা ভ্যানটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলছে।