আড়াইহাজারে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

 
 
আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় খাতেমুন নেছা (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাঘবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের বাড়ী উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর গ্রামে।

আড়াইহাজার থানার উপরিদর্শক (এস আই) সাইফুল ইসলাম জানান, ঘটনার সময় বৃদ্ধা মহিলাটি পাশের গ্রাম থেকে তার বাড়ী রসুলপুরে যাওয়ার পথে বাঘবাড়ী নামক স্থানে পৌছলে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে চালক ও ট্রাককে আটক করতে পারেনি পুলিশ। তার স্বামীর নাম শওকত আলী বলে পুলিশ জানায়।