জামালপুর জেলা শহরের সিংহজানি হাইস্কুল রোড থেকে মঙ্গলবার রাতে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ রবিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। জামালপুরের র্যাব-১৪ এর প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর র্যাব-১৪ এর একটি দল জামালপুর জেলার সদর থানাধীন সিংহজানি হাইস্কুল রোডে বিশেষ অভিযান পরিচালনা করে। র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানীর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এ জেড এম তৈমুর রহমানের নেতৃত্বে র্যাবের ওই দলটি মাদক বিক্রি করা অবস্থায় রবিন (২৫) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রবিন জামালপুর সদর থানার বাগেরহাটা বটতলা এলাকার জিয়াউল হকের পুত্র। এ বিষয়ে জামালপুর সদর থানায় একটি মামলা হয়েছে।