মঙ্গলবার রাতে মুন্সীগঞ্জের মুক্তারপুরের ধলেশ্বরী নদীর মোহনায় পাচারের সময় মেসার্স ওটি কুদরত মোল্লাহ নামে একটি তেলবাহী ট্যাঙ্কার থেকে ৭ হাজার লিটার ডিজেলসহ ২ জনকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। আটকৃতরা হলেন আটককৃত তেলবাহী ট্যাঙ্কাটির মাস্টার জহির উদ্দিন সজল (৩৫) ও তার সহকারী আনোয়ার হোসেন (২৫)।
মুক্তারপুর নৌ-ফাঁড়ি ইনচার্জ এসআই মো. মোশারফ হোসেন জানান, নারায়ণগঞ্জের পদ্মা অয়েল থেকে ডিজেল নিয়ে তা পাচারের উদ্দেশে ট্যাঙ্কারটি কুমিল্লায় যাচ্ছিল। পথিমধ্যে মুক্তারপুরে ধলেশ্বরী নদীর মোহনায় গোপন সংবাদের ভিত্তিতে নৌ-পুলিশ ট্যাঙ্কারের গতিরোধ করে এই ডিজেল উদ্ধার করে। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।