মঙ্গলবার রাত ১১ টায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) নেওয়া হয়েছে। উল্লেখ্য, সেনা বিদ্রোহে উসকানি দেওয়ার মামলায় মান্না বর্তমানে দশ দিনের পুলিশ হেফাজতে রয়েছেন।
হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, রাতে বুকে ব্যথা অনুভব করায় গোয়েন্দা পুলিশ মান্নাকে হাসপাতালে নিয়ে আসেন। কার্ডিওলজি বিভাগে তার পরীক্ষা হয়েছে। তবে কিছু পাওয়া যায়নি বলে চিকিৎসকরা জানিয়েছেন। একটি রক্ত পরীক্ষার জন্য নমুনা বারডেম হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মান্না পর্যবেক্ষণ কক্ষে রয়েছেন বলেও জানান তিনি।