ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে প্রায় এক কেজি স্বর্ণ পাওয়া গেছে। আটক স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৪৫ লাখ টাকা।
জানা গেছে, মঙ্গলবার রাতে সিঙ্গাপুর থেকে আসা সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে বায়তুল মোকাররম মার্কেটের ‘হৃদয় ইলেকট্রনিক্সের’ নামে একটি পার্সেল আসে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সনি ভিডিও গেইমের কনসোলের ওই পার্সেলে স্ক্যান করে ৮০০ গ্রাম ওজনের আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।