এদেশের শেকড় সংস্কৃতির প্রচার ও এর উত্কর্ষ বিচারে তা সঠিকভাবে তুলে ধরেই দেশের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানটি যিনি তৈরি করেছেন তার নাম হানিফ সংকেত। এদেশের নন্দিত নির্মাতা ও গণমাধ্যমব্যক্তিত্ব তিনি। যার অনুষ্ঠানের সকল অনুসঙ্গ যেমন গান, নাটিকা বা যেকোনো প্রতিবেদনের ক্ষেত্রে দেশিয় সংস্কৃতির বিকাশই প্রধান বিবেচ্য হয়ে থাকে। আর সেই প্রচারের ধারাবাহিকতায় বাংলা আধুনিক গানের অন্যতম কণ্ঠশিল্পী হিসেবে এন্ড্রু কিশোরের গান প্রচার হয়েছে একাধিকবার তার ইত্যাদিতে। যদিও বারবার কেন এন্ড্রু কিশোরই থাকেন সেই সমালোচনাও করেছে কেউ কেউ। কিন্তু শিল্পীটির নাম যেহেতু এন্ড্রু কিশোর, যিনি এক অসাধারণ কণ্ঠের অধিকারী, বাংলা গানের এক অনবদ্য গায়েন তাই সেই সমালোচনাও ধোপে টেকেনি। আর খুব সঙ্গতভাবেই হানিফ সংকেতও তার অনুষ্ঠানে উপস্থাপন করেছেন সমধিক সৌন্দর্য বহাল রেখেই। হানিফ সংকেত ও এন্ড্রু কিশোর, একজন শিল্পী গড়ার কারিগর ও আরেকজন কণ্ঠশিল্পী। দু’জনই স্ব স্ব অবস্থানে বরেণ্য। ছবিতেই স্পষ্ট দুই গুণীজনের শখ্যের চিত্র।