সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু


সিরাজগঞ্জের নলকায় মহাসড়কে দায়িত্বপালন কালে সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান (৩০) নামে এক পুলিশ কনেষ্টেবলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক এএসআইসহ আরো চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
নিহত মোস্তাফিজুর রহমান সিরাজগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি বগুড়া জেলার সারিয়াকান্দি থানার বাসিন্দা।
বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানার ওসি হেলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার ভোররাতে সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকায় পুলিশের একটি টিম দায়িত্বপালন করছিল। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি মালবাহী ট্রাক তাদের গাড়িটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোস্তাফিজুর রহমান মারা যান। এ ঘটনায় আহত হন এএসআই রাজু আহমেদ, কনষ্টেবল রফিকুল, সোহেল রানা ও রাজিবুল। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।