রাজধানীর মুগদায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে মুগদা পেট্রোল পাম্পের কাছে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আহুন নেভায়। আগুনে বাসটির বেশ কিছু অংশ পুড়ে গেছে।