মানুষের অভিশাপে তারা ধ্বংস হয়ে যাবে: প্রধানমন্ত্রী

 
বিএনপি-জামায়াত মানুষের অভিশাপে ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাজনৈতিক সহিংসতার শিকার ব্যক্তিদের সহায়তা প্রদানশেষে তার কার্যালয়ে বক্তব্য প্রদানকালে তিনি এই কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত দেশের মানুষের জীবন অতিষ্ট করে তুলেছে। জনগণের জন্য নয়, নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্যই এদের রাজনীতি। দেশের মানুষ যখন একটু শান্তি চাচ্ছে, সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখছে ঠিক সে সময় তারা সারা দেশে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। মানুষের অভিশাপেই তারা শেষে হয়ে যায়। আর আইনগতভাবে যা করার দরকার তা আমরা করব।
তিনি বলেন, খালেদা জিয়া বাসা রেখে অফিসে গিয়ে বসে আছেন। সেখানে বসে তিনি ও লন্ডন থেকে তার ছেলে হুকুম দেন, আর তাদের সন্ত্রাসী বাহিনী সারা দেশে ধ্বংসাত্মক কার্যক্রম চালায়। তবে মানুষই এখন প্রতিরোধ গড়ে তুলছে। আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে পরিস্থিতি মোকাবেলা করছে।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, আপনি এসব বন্ধ করুন। আইন মেনে আত্মসমর্পণ করুন।  নইলে সাধারণ মানুষও চুপ থাকবে না।