জেলা শহরের ফুলকুড়ি ইসলামী একাডেমি এলাকায় বৃহস্পতিবার আরিফ হোসেন (১৮) নামে এক শিবির কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আরিফ চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহায়চর হটাৎপাড়া গ্রামের রমজান আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোর্তুজা জানান, ফুলকুঁড়ি ইসলামী একাডেমির পেছনে সকাল ৯টার দিকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে আরিফকে হত্যা করা হয়। অভ্যন্তরিণ দ্বন্দ্বের কারণে আরিফের সহযোগীরাই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তার গলায়, হাতে ও পায়ে কোপানো হয়। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।