বরিশালে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

 
বরিশালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগের ওয়ার্ড সভাপতিসহ পাঁচজন আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা একটার দিকে নগরীর বান্দ রোডস্থ বিআইডব্লিউটিএ’র মাঠে এই ঘটনা ঘটে।
নগরীর ১০ ও ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতাকর্মীরা বেলা ১২টার দিকে বাণিজ্য মেলার মাঠে জড়ো হয়। পরে তারা মোটরসাইকেল স্ট্যান্ড নিয়ন্ত্রণ নেয়া নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে। এক পর্যায়ে দুই গ্রুপ লাঠি-ছোটা ও ধারালো অস্ত্র নিয়ে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা ওয়ার্ড ছাত্রলীগ নেতা সেজানকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষকরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়। কোতয়ালী পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।