জাগো ফাউন্ডেশনের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ২০১৫

 
জাগো ফাউন্ডেশন এর প্রধান শাখা রায়ের বাজারে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার এ অনুষ্ঠানে ডিসপ্লে, কুচকাওয়াজ ও বিভিন্ন খেলায় অংশ গ্রহণ করে ৬০০ শিশু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী আনিসুল হক। শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাখসান্দ।
IMG0
প্রধান অতিথি হিসেবে মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, এ ক্রীড়া অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি আনন্দিত, শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার প্রতি আগ্রহ দেখে আমি সত্যি অবাক হয়েছি। জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাখসান্দকে ধন্যবাদ জানাই, এ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আশা করি এই সমাবর্তন অনুষ্ঠান মানুষকে জাগো ফাউন্ডেশনের লক্ষ্য সংঘবদ্ধভাবে সবার জন্য সুশিক্ষা নিশ্চিতে এগিয়ে যাবে।