খালেদা জিয়া ধ্বংসের রাজনীতি করেন: রেলপথ মন্ত্রী


রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের টাকায় রেলওয়েকে সাজাচ্ছেন আর বিএনপি নেত্রী খালেদা জিয়া পেট্রোলবোমা মেরে ট্রেন পোড়ানো এবং মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন। শেখ হাসিনা সৃষ্টি আর খালেদা জিয়া ধ্বংসের রাজনীতি করেন।
বৃহস্পতিবার গাইবান্ধা রেল স্টেশনে চত্বরে রেলপথ ও ট্রেনে নাশকতা রোধকল্পে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মনসুর আলী সিকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায়  জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি,  সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক  অ্যাড. সৈয়দ শামস-উল-আলম হিরু, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা যুবলীগ সভাপতি অ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।