নিউ জিল্যান্ডের ম্যাচে অনিশ্চিত মাশরাফি

 
সোমবার ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত হয়ে যাওয়ায় টাইগাররা এখন অনেকটাই নির্ভার। তাই শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে বিশ্রাম দেয়া হতে পারে পেশির চোটে ভুগতে থাক মাশরাফিকে। পায়ের পেছনের পেশিতে চোট পাওয়ার পর এখন নতুন করে গলা ব্যথাতেও ভুগছেন তিনি।
তবে মাশরাফির খেলার বিষয়ে এখনই কোন সিদ্ধান্ত না নিয়ে খেলার দিন শুক্রবার সকালে জানানো হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
গত সোমবার ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। ম্যাচটিতে ‘স্লো ওভার রেট’ এর কারণে ম্যাচ ফি'র ৪০ শতাংশ জরিমানা গুনতে হয় মাশরাফিকে। তার অধিনায়কত্বে এক বছরের মধ্যে আর কোনো ওয়ানডেতে আবার ‘স্লো ওভার রেট’ এর ঘটনা ঘটলে আইসিসির নিয়ম অনুযায়ী এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন তিনি।