জামায়াত-শিবিরের ফেসবুক পেজ ‘বাঁশেরকেল্লা’র প্রধান অ্যাডমিন কে এম জিয়াউদ্দিন বাহারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার ডিবির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
গোয়েন্দা পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকালে কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ঢাকায় আনা হয়।