১৯১৫ সালে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের হেলিডনের মারফিস হোলে পানিতে ডুবে মৃত্যু হয়েছিল ১৩ বছরের এক বালিকান। ১০০ বছর পর সেই পুকুরেই ধরা পড়ল ‘তার ছবি’।
কুইন্সল্যান্ডের চার শিশুর সঙ্গে স্নান করতে নেমেছিল দম্পতি। স্নানের দৃশ্য তুলে রাখার জন্য ক্যামেরাবন্দীও করে রাখেন। পরে দেখা যায় ঐ চার শিশু ও দম্পতির পাশে এক বালিকার অস্পষ্ট মুখ।
এরপর থেকেই অনেকে বলাবলি করছেন, ১০০ বছর আগে এক বালিকা এখানেই ডুবে মারা যায়। আর এটির সাথে মিলিয়ে ফেলেন সেই ছবিকে। বলা হচ্ছে, ছবিতে ঐ বালিকারই ভূতের ছবি। ফেসবুকে ছবি আপলোডের সঙ্গে সঙ্গেই তোলপাড় পড়ে যায়।
যদিও বিশেষজ্ঞরা বলছেন, এটা কোনো ভূতের ছবি নয় তোলার সময় কোনো কারণে একটা ‘দাগ’ চলে আসে। সূত্র: জি-নিউজ।