বাংলাদেশের পক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি করেছেন। গত সোমবার ইংল্যান্ডের বিপক্ষে এক অসাধারণ শতকের পর শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি করলেন অপরাজিত ১২৮ রান। তার শতকের সুবাদে টাইগাররা সংগ্রহ করে ২৮৮ রান।
এরআগে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট ইতিহাসে একবারই টানা দুই ম্যাচে শতক করছেন।
২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওই কৃতিত্ব দেখান শাহরিয়ার নাফিস।