বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ছোট নবাব সাইফ আলী খানকে বিয়ে করে এখন কারিনা কাপুর খান হয়েছেন, হয়েছেন নবাব পত্নী। সম্প্রতি পুরোনো প্রেমিক শহীদ কাপুরের সাথে জুটি বেঁধে কাজও করছেন তিনি। এই নিয়েই গত কিছুদিন ধরে বেশ শোরগোল চলছে বলিউডে। কিন্তু এর মাঝেই নতুন খবরের জন্ম দিলেন কারিনার বন্ধু পরিচালক করণ জোহর। সম্প্রতি করণ জানিয়েছেন, কারিনাকে বিয়ে করতে চেয়েছিলেন তিনি! জবাবে কারিনা অবশ্য দাবি করেছেন এই বিষয়ে কিছুই জানতেন না তিনি।
সেই ১৭ বছর বয়সে কারিনাকে প্রথম দেখেই ছবিতে কাস্ট করেছিলেন করণ? ক্রমে ক্রমে ইন্ডাস্ট্রিতে তারা ভালো বন্ধু হয়ে উঠেছেন! কোনো সমস্যা হলে কারিনা দ্বারস্থ হতেন করণেরই। তারপর সাইফের সাথে প্রেমের পর এখন তার সাথেই ঘর বেঁধেছেন কারিনা। তবে নিজের স্ত্রী যেন কারিনার মতোই হন এমনটাই চাইতেন করণ। সম্প্রতি এক আড্ডায় করণ তার ভালোবাসার কথা জানিয়েছেন কারিনাকে। আর সব শুনে কারিনাও দুষ্টুমি করে বললেন, ‘কই, জানতাম না তো! আমাকে বললে না কেন! তাহলে অন্য কিছুও হতে পারতো!’