ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার পথে ফের হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার বার্নলির মাঠে ১-০ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
প্রতিপক্ষের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর ৬১তম মিনিটে পিছিয়ে পড়ে সিটি। ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বিদ্যুৎ গতির কোনাকুনি শটে গোলটি করেন স্কটল্যান্ডের ফরোয়ার্ড জর্জ বয়েড। বাকি সময়ে ম্যাচে ফেরার কয়েকটা সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে না পারায় হারের লজ্জায় মাঠ ছাড়ে সিটি। এই হারে শীর্ষে থাকা চেলসির সঙ্গে ব্যবধান আরও বেড়ে যাওয়ার শঙ্কায় পড়লো মানুয়েল পেল্লেগ্রিনির দল।
২৯ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি। দুই ম্যাচ কম খেলা চেলসির পয়েন্ট ৬৩।