পাকিস্তানে দুটি গির্জায় আত্মঘাতী বোমা হামলা, নিহত ১০

 

পাকিস্তানের লাহোরে দুটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আজ রবিবার খৃষ্টের নৈশ্যভোজ পর্ব উদযাপন উপলক্ষে গির্জা দুটিতে অনেক লোকের সমাগম ছিল। খবর দ্যা ডন।

ডনের খবরে বলা হয়, লাহোরের ইউহানাবাদ এলাকায় রোমান ক্যাথলিক চার্চ ও ক্রিস্ট চার্চে এই হামলা চালানো হয়। দেশটির এই এলাকাটি খৃষ্টান অধ্যুষিত।