খুলনার ডুমুরিয়া উপজেলার মালতিয়া চারা বটতলা নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার বেতাগ্রাম গ্রামের আব্দুল গণি সরদারের ছেলে মাহাবুর রহমান (৩২) ও একই গ্রামের মৃত আশরাফ আলী শেখের ছেলে ট্রাক চালক আনোয়ার হোসেন (২৮) মোটরসাইকেলে করে আঠারো মাইল বাজার থেকে সকালে চুকনগর বাজারে আসছিলেন। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মালতিয়া চারা বটতলা নামকস্থানে পৌঁছালে সাতক্ষীরাগামী একটি চলন্ত ট্রাকের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্রাক ও এর চালক ঢাকা শ্যামপুর এলাকার বাসিন্দা আবুল খানকে (৩২) আটক করেছে। এ ঘটনায় মামলা হয়েছে।