সাতক্ষীরা রেঞ্জের সাপখালীতে ফের ২ বনদস্যু আটক

 
 
 
 
 
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সাপখালী খাল থেকে বনদস্যু মাহমুদ বাহিনীর আরো দুই সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটক বনদস্যুরা হলো— আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের আব্বাস আলী (৩৮) এবং সাতক্ষীরা শহরের পলাশপোল গ্রামের শওকত আলী (৩৫)।
রবিবার ভোররাতে গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলমের নেতৃত্বে সাপখালী খাল এলাকা থেকে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। এর আগে শনিবার বেলা ১১টায় একই স্থান থেকে মাহমুদ বাহিনীর প্রধান মাহমুদসহ দুই বনদস্যুকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। 
শ্যামনগর থানার সেকেন্ড অফিসার এস আই হায়াত মাহমুদ এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান—আটককৃত বনদস্যুদের বিরুদ্ধে দস্যুতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।