বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত

 
চলমান আইসিসি বিশ্বকাপ ২০১৫ উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড ছেড়েছে ডাক বিভাগ। রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আগারগাঁওয়ে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন আইসিটি অধিদফতরে এক অনুষ্ঠানে ১০ টাকা মূল্যের স্মারক ডাকটিকিট,  ১০ টাকা মূল্যের একটি উদ্বোধনী খাম ও পাঁচ টাকা মূল্যের ডাটা কার্ড অবমুক্ত করেন। এসময় ডাক বিভাগের ভারপ্রাপ্ত মহাপরিচালক প্রভাস চন্দ্র সাহা উপস্থিত ছিলেন। রবিবার থেকে ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরোতে স্মারক ডাক টিকেট, উদ্বোধনী খাম এবং ডাটা কার্ড পাওয়া যাবে। পরে, অন্যান্য জিপিও এবং সারাদেশের প্রধান ডাকঘরসমূহে এগুলো পাওয়া যাবে।