রাজশাহী জেলা বিএনপির নেতা গ্রেফতার

 
 
চলমান অবরোধ-হরতালে নাশকতার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির সহ সভাপতি  তোফায়েল হোসেন তপুকে (৫০) পুলিশ গ্রেফতার করেছে। রবিবার দুপুরে নগরীর হড়গ্রাম বাজার এলাকা থেকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাকে গ্রেফতার করে। 
 
মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা শাখার সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম জানান, বিএনপি নেতা তপুর বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। তার নির্দেশেই জেলায় নাশকতা পরিচালিত হচ্ছিল। গ্রেফতার এড়াতে তিনি হড়গ্রাম বাজারের একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন। তাকে মহানগর গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।