সিএসইর নামে ফেসবুকে ভুয়া পেজ বন্ধে বিটিআরসিকে চিঠি

 
 
 
 
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নামে পরিচালিত সাতটি ভুয়া ফেসবুক পেজ বন্ধ করার অনুরোধ জানিয়ে বিটিআরসিকে চিঠি দিয়েছে সিএসই ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে—ফেসবুকে সিএসইর অফিসিয়াল পেজ উদ্বোধনের পরই ভুয়া পেজগুলো বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত  নেয়া হয়েছে। এ জন্য বিটিআরসিকে ভুয়া পেজগুলো বন্ধের জন্য অনুরোধ করা হয়েছে। এ পেজগুলো ব্যবহার করে বিনিয়োগকারীদের ভুল ও মিথ্যা তথ্য পাওয়ার আশঙ্কা রয়েছে, যাতে তাদের বিনিয়োগ ক্ষতির মুখে পড়তে পারে। এ অবস্থায় ভুয়া পেজগুলো বন্ধ করা জরুরি হয়ে পড়েছে। এ পরিপ্রেক্ষিতে চিঠি দেয়া হয়েছে। আশা করছি এ পেজগুলো বন্ধে বিটিআরসি খুব দ্রুত পদক্ষেপ নেবে।