রাজধানীর আগারগাঁও পঙ্গু হাসপাতালের সামনে রবিবার বিকেলে বাসের ধাক্কায় রিকশা আরোহী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একজন রিকশা চালক আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ইমন শেখ নামে বাস চালককে গ্রেফতার করেছে। শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, সেফটি পরিবহনের (ঢাকা মেট্রো ভ-১১-৩৫৪৪) বাসটি একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে আরোহী রওশন আরা বেগম (৩০) ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় রিকশাচালককে নিকটবর্তী হাসপাতালে নেয়া হয়েছে। তবে রিকশাচালকের পরিচয় জানা যায়নি।