সালাহ উদ্দিনের বিষয়ে ফের শুনানি বিকালে

নিরুদ্দেশ হওয়া সালাহ উদ্দিন আহমেদের বিষয়ে অসমাপ্ত শুনানি সোমবার বিকাল তিনটায় ফের শুরু হচ্ছে। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হবে। 
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি ফৌজদারি আবেদন করেন তার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ। ওই দিনই শুনানি শেষে সালাহ উদ্দিন আহমেদকে রবিবারের মধ্যে খুঁজে বের করে আদালতে হাজির করতে কেন নির্দেশনা দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট।
রবিবার এ বিষয়ে রুলের শুনানি শুরু হলে আইনশৃঙ্খলা বাহিনীগুলো জমা দেয়া এক প্রতিবেদনে জানিয়েছে, পাঁচ দিন ধরে খুঁজেও সালাহ উদ্দিন আহমেদের সন্ধান পাওয়া যায়নি। তার সন্ধানে তদন্ত চলছে।