খালিয়াজুরীতে কলেজ ক্যাম্পাসে ছাত্রীর আত্মহত্যা

খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর হাজী আলী আকবর পাবলিক কলেজের লাইব্রেরি ঘক্ষে ফাঁসিতে ঝুলে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন। তার নাম চম্পা রানী দাস (২০)। তিনি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের ইছাপুর গ্রামের মৃত সুনীল দাসের মেয়ে। 
জানা গেছে, ডিগ্রির তৃতীয় বর্ষের ছাত্রী চম্পা রানী দাস কলেজে পড়াশোনার পাশপাশি ওই কলেজ ক্যাম্পাসে ব্র্যাক পরিচালিত একটি লাইব্রেরির সহায়ক হিসাবে পার্টটাইম চাকরি করতেন। এছাড়া তিনি কলেজ হোস্টেলেই থাকতেন। রবিবার রাতে তিনি তার মা কাজল রানী দাসের সঙ্গে হোস্টেলে ঘুমান। সোমবার সকালে ঘুম থেকে উঠে লাইব্রেরি ঘক্ষে যান। কিন্তু ফিরতে দেরি হওয়ায় সকাল সাড়ে ন’টার দিকে তার মা লাইব্রেরিতে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় কলেজের পিওন জসীম উদ্দিনকে সঙ্গে নিয়ে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখেন- ঘরের আঁড়ার সঙ্গে লাশ ঝুলছে। 
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। খালিয়াজুরী থানার ওসি আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেম সংক্রান্ত কারণে ঘটনাটি ঘটতে পারে।