বোস্টনে রেকর্ড পরিমাণ তুষারপাত

 
 
 
সাম্প্রতিক ভয়াবহ ঝড়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে না উঠতেই বোস্টনে রেকর্ড পরিমাণ তুষারপাত হয়েছে। স্থানীয় সময় রবিবার জাতীয় আবহাওয়া বিভাগ একথা জানিয়েছে।
 
বোস্টনের মেয়র মারটি ওয়ালস এই তুষারপাত নিয়ে কৌতুক করতে ছাড়েননি। তিনি টুইটারে রসিকতা করে লেখেন, স্টানলি কাপের ওয়ার্ল্ড সিরিজ সুপারবল ছোড়া হচ্ছে। আমাদের নগরী এই খেলারও টাইটেল সিটি।
 
রবিবার নগরীর লোগান বিমানবন্দরে ১০৮.৬ ইঞ্চি তুষারপাত হয়েছে। কোন মৌসুমে এটাই সর্বাধিক তুষারপাতের ঘটনা। এর ফলে ১৯৯৫-১৯৯৬ সালের শীত মৌসুমে ১০৭.৬ ইঞ্চি তুষারপাতের রেকর্ড ভঙ্গ হয়েছে।
 
চলতি শীত মৌসুমে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে কয়েকটি এলাকায় কয়েকটি ভয়াবহ ঝড় আঘাত হানে। বৈরি পরিস্থিতি মোকাবিলায় মানুষ তাদের বাড়ির বাইরে সুড়ঙ্গ খুঁড়তে বাধ্য হয়।