অস্ত্র রফতানিতে বিশ্বে তৃতীয় স্থানে উঠে এসেছে বিশ্ব অর্থনীতির পরাশক্তি চীন। অস্ত্র রফতানিকারক হিসেবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরই এখন চীনের অবস্থান।
সোমবার স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট (এসআইপিআরআই) প্রকাশিত নতুন একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২০১০ থেকে ২০১৪ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর অস্ত্র রফতানিতে শীর্ষ স্থানগুলো দখলে রেখেছিল জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য।
এই তিনটি দেশকে ছাড়িয়ে ২০১৫ তে তৃতীয় স্থানে উঠে এলো চীন।
বর্তমানে বিশ্ব বাজারে সরবরাহকৃত অস্ত্রের পাঁচ ভাগ রফতানি করছে দেশটি।

বর্তমানে সারা বিশ্বের মোট অস্ত্র রফতানির ৩১ শতাংশই করে যুক্তরাষ্ট্র। অস্ত্র বাজারের ২৭ শতাংশ দখলে রেখে রাশিয়া রয়েছে দ্বিতীয় স্থানে।
২০১৪ সালের হিসেব অনুযায়ী গত পাঁচ বছরে দেশটির অস্ত্র রফতানি তার আগের পাঁচ বছরের তুলনায় ১৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
রফতানিকৃত চীনা অস্ত্রের দুই-তৃতীয়াংশ এশিয়ার তিনটি দেশ, পাকিস্তান, বাংলাদেশ ও মিয়ানমার আমদানি করে।
২০১০ সালের পর থেকে মধ্যে আফ্রিকার ১৮টি দেশ চীন থেকে অস্ত্র কেনা শুরু করে। সূত্র: বিবিসি