নাফনদীতে আড়াই কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফনদীর তীরে দুই কোটি ৪০ লাখ টাকার মূল্যের ৮০ হাজার পিস ইয়াবাসহ একটি কাঠের নৌকা জব্দ করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। মঙ্গলবার সকাল সাড়ে আটটায় এ অভিযান চালানো হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, মঙ্গলবার সকালে টেকনাফ চৌধুরী পাড়াস্থল নাফনদী দিয়ে ইয়াবার একটি বড় চালান পাচারের সংবাদ পেয়ে বিজিবি’র একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি কাঠের নৌকা জব্দ করা হয়। পরে নৌকাটি তল্লাশি চালিয়ে পলিথিন মোড়ানো একটি প্যাকেটে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো সদর দপ্তরে জমা রাখা হয়েছে। পরে ঊধ্বর্তন কর্মকর্তার সামনে ধ্বংস করা হবে।