ইসরাইলে ভোট শুরু হয়েছে। প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু’র দল এবং সেন্টার-লেফট জুটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করা হচ্ছে। খবর বিবিসি’র।
আন্তর্জাতিক কমিউনিটির অংশ হয়ে ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক ঠিক করতে সেন্টার-লেফট’র যায়ানিস্ট ইউনিয়ন প্রতিশ্রুতি দিয়েছে।
অন্যদিকে জয়ী হলে নেতানিয়াহু ‘ফিলিস্তিন রাষ্ট্র’ সৃষ্টি হতে দিবে বলে ওয়াদা করেছেন।
কোন দলই এক চতুর্থাংশ ভোটের বেশি পাওয়ার প্রত্যাশা করছে না।
ভোট স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হয়ে বিকেল তিনটা পর্যন্ত চলবে।
ভোটগ্রহণ শেষেই ফলাফল ঘোষণা করা হবে। চূড়ান্ত উপসংহারে পৌঁছাতে কিছু সময় লাগবে।
পরবর্তী জোট সরকারের রূপরেখা লম্বা আলাপ-আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।