বিশ্বের তৃতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে চীন। অস্ত্র রপ্তানিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে।
সোমবার (এসআইপিআরআই) স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট প্রকাশিত নতুন একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চীন ২০১০ সাল থেকে ২০১৪ সালের মধ্যে অস্ত্র রপ্তানিতে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যকে ছাড়িয়ে গেছে। বর্তমানে বিশ্ব বাজারে সরবরাহকৃত অস্ত্রের পাঁচ ভাগ চীন রপ্তানি করে।
রপ্তানিকৃত চীনা অস্ত্রের দুই-তৃতীয়াংশ এশিয়ার তিন দেশ, পাকিস্তান, বাংলাদেশ ও মিয়ানমার আমদানি করে।
এছাড়া আফ্রিকার ১৮টি দেশ চীন থেকে অস্ত্র কেনা শুরু করেছে।