ভারতকে হারাতে সক্ষম টাইগাররা : হাতুরুসিংহে

কোয়ার্টার ফাইনালে ভারতকে হারাতে সক্ষম বলে বিশ্বাস করেন বাংলাদেশ ক্রিকেট দলের কোচ চন্দিকা হাতুরুসিংহে। মাশরাফি ও তার সতীর্থদের সর্বোচ্চ চেষ্টায় ভারতকে সবচেয়ে বড় চ্যালেঞ্জে পড়তে হবে, যা এ বিশ্বকাপে এখন পর্যন্ত তাদের পড়তে হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
মেলবোর্নে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন শ্রীলঙ্কান বংশোদ্ভ‍ুত বাংলাদেশি এ কোচ। 
হাতুরুসিংহে বলেন, আমাদের নতুন করে কাউকে প্রমাণ করার কিছু নেই। কারণ আমরা জানি আমরা কী। সে জন্যই আমরা এখানে। সুযোগ কাজে লাগাতে চাই।
১৯ মার্চ বৃহস্পতিবার মেলবোর্নে বিশ্বকাপে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।