ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার জাতীয় শিশু দিবস ও জাতির জনকের জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, শিশু সমাবেশ, চিত্রাংকন ও প্রতিযোগিতা, মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দূর-রে-শাহওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডাঃ ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এমপি। এছাড়াও বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) কাওসার আজিজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সানাউল হক, রাবেয়া ইসলাম ডলি, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন আহাম্মেদ, কৃষি কর্মকর্তা শাহজাহান সিরাজ, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।