বাংলাদেশের ক্রিকেট দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শেষ আটে ভারতের চ্যালেঞ্জ নিতে সম্পূর্ণ প্রস্তুত তারা আমরা। মঙ্গলবার সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সাকিব বলেন, আমরা ভয়হীন ক্রিকেট খেলব। বিশ্বকাপে এত দিন যেমন ভালো ক্রিকেট খেলে এসেছি, তেমনটাই খেলতে চাই। ২০০৭ সালের বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। অবশ্যই এটা আমাদের মনে থাকবে। আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি।
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আরো বলেন, ভারত ভালো একটি দল। ওরা বর্তমান চ্যাম্পিয়ন। ওদের বিশ্বমানের কিছু খেলোয়াড় আছে।