বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য খাবার নিয়ে এসে আটক হলেন দুই যুবক। আটককৃতরা হলেন নাসির উদ্দিন ও জুয়েল খান। তারা ৫ প্যাকেট বিরিয়ানি, ২ বোতল বোরহানি ও ২টি পাকা পেঁপে নিয়ে এসে আটক হন।
মঙ্গলবার বেলা দেড়টার দিকে তারা এসব খাবার নিয়ে গুলশান কার্যালয়ের সামনে আসলে গুলশান থানা পুলিশ তাদেরকে আটক নিয়ে যায়। আটক করে নিয়ে যাওয়ার সময় দুই যুবক নিজেদেরকে ছাত্রদলের কর্মী বলে দাবি করেছে।