রাজধানীর পল্লবীর কালশীর পলাশনগর মসজিদ গলির একটি বাড়ির চৌবাচ্চার পানিতে পড়ে ইমন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার রাত সাড়ে ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মৃত শিশুর পিতার নাম ইয়াছিন।
ইমনের চাচা সোহেল জানান, চৌবাচ্চা থেকে মুর্মূষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিত্সক রাত দেড়টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।